আজ | |
| Login
School Header Image
নিউজ:

আগামী ২৬/০৮/২০২৬ তারিখ রোজ বুধবার সকাল ৯.০০ টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হলো। প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষকের বানী

Mathbaria Govt College

আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী বরগুনা জিলা স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা , ভালোবাসা ও অভিনন্দন।

বরগুনা জিলা স্কুল দক্ষিণ বঙ্গের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিসাবে ১৯৬৮ সাল থেকে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকার স্বাক্ষর রেখে চলেছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা ও কাগজি সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রম এর মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধের জাগরণ ঘটানোর চেষ্টা করে চলেছে। যার ফলস্বরূপ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আজ দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অন্যতম ব্যক্তি হিসেবে তাদের দ্বায়িত্ব পালন করে চলেছেন।

স্নেহের শিক্ষার্থীবৃন্দ,

আন্তরিক প্রচেষ্টা এবং নিয়মিত অধ্যবসায় একজন দুর্বল শিক্ষার্থীকেও সবল করে তোলে। বর্তমানের এই আধুনিক ও প্রতিযোগিতামূলক যুগে অলস ভাবে সময় অতিবাহিত করার কোনো সুযোগ নেই। নিয়মিত বিদ্যালয়ে এসে প্রশিক্ষিত শিক্ষকদের সান্নিধ্যে পাঠ গ্রহণ করে নিজেদেরকে ভবিষ্যতের জন্য যথার্থরূপে তৈরি করা সম্ভব। এ পর্যন্ত বিদ্যালয়ের যত শিক্ষার্থী উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে তারা প্রত্যেকেই নিয়মিত ও বিনয়ী ছাত্র ছিল।

সম্মানিত অভিভাবকগণ,

আপনাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদটিকে সুন্দর ও কাঙ্ক্ষিত রূপে রুপায়ন করার মানসে আমাদের কাছে অর্পণ করে থাকেন। আর আমরা শিক্ষকগণ আমাদের মেধা, মনন ও আন্তরিকতার সাথে আপনার সম্পদটিকে কাঙ্খিত রূপে রূঁপায়নের চেষ্টা করি। আপনার সন্তান হয়তোবা একজন বা দুজন। আর আমাদের কাজ করতে হয় বিভিন্ন পরিবার ও পরিবেশ হতে আগত বৈচিত্র্যময় শিক্ষার্থীদের নিয়ে। একজন শিক্ষার্থী বিদ্যালয় চলাকালীন সময়ে দৈনিক  ৫/৬ ঘন্টা বিদ্যালয়ে অবস্থান করে এবং বাকি সময় আপনাদের সাহচর্যে থাকে। কাজেই তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিদ্যালয়ের নিয়ম-কানুন এর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা সম্পন্ন করে নিয়মিত বিদ্যালয়ে পাঠিয়ে আমাদের সহযোগিতা করবেন। আপনার সন্তানকে সাধ্যমতো নৈতিকতার অনুশীলন করাবেন।

প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ,

সর্বপ্রথম বিদ্যালয়ের বিগত সকল সফলতার জন্য আপনাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। আপনারা প্রতিবছর আপনাদের মেধা,মনন,দক্ষতা,অভিজ্ঞতা ও আন্তরিকতার সহিত কোমলমতি শিক্ষার্থীদের গঠন করে থাকেন।  আশা করি প্রযুক্তির এ যুগে আগামী দিনগুলোতেও আপনারা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সফল ভাবে এ মহান কর্তব্য পালন করবেন। মনে রাখবেন, শিক্ষকতা গতানুগতিক কোন পেশা নয়; একটি মহান ব্রত।

পরিশেষে প্রার্থণা, দয়াময় আল্লাহ পাক সবাইকে সফলতার সাথে সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত দান করুন। আমীন।।

 


প্রতিষ্ঠান প্রধান

প্রতিষ্ঠান প্রধান

মোহাম্মদ আবদুল ওহাব
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
মোবাইলঃ ০১৩০৯-১০০১৫৪

জরুরী হটলাইন

জরুরী হটলাইন

ভিজিটর কাউন্টার

007548
Users Today : 27
Users Yesterday : 51
This Year : 6070
Total Users : 7548
Views Today : 77
Total views : 40815
Who's Online : 1
Top